Friday, February 3, 2023

সকল সমীকরণ অভেদ নয় কিন্তু সকল অভেদ-ই সমীকরণ

সকল সমীকরণ অভেদ নয় কিন্তু সকল অভেদ-ই সমীকরণ
সকল সমীকরণ অভেদ নয় অভেদে সমান চিহ্নের দুইপক্ষে দুইটি বহুপদী থাকে এবং তা সমান ঘাতবিশিষ্ট। অন্যদিকে সমীকরণে সমান চিহ্নের দুইপক্ষে দুইটি বহুপদী থাকলে তাদের ঘাত সমান হতেও পারে আবার সমান নাও হতে পারে। যে সকল সমীকরণের দুইপক্ষে বহুপদীর ঘাত সমান থাকে তাদেরকে অভেদ বলা যাবে। অন্যদিকে, যে সকল সমীকরণের বহুপদীদ্বয়ের ঘাত সমান নয় তাদেরকে অভেদ বলা যাবে না। আবার, সমীকরণের একপক্ষে (সাধারণত ডানপক্ষে) শূন্য থাকতে পারে কিন্তু অভেদের দুইপক্ষেই বহুপদী থাকে। তাই সকল সমীকরণ অভেদ নয়। অতএব, বলা যায় সকল সমীকরণ অভেদ নয় কিন্তু সকল অভেদ-ই সমীকরণ।

No comments:

Post a Comment

জার্মানি লতার উপকারিতা

জার্মানি লতা ( Mikania micrantha ) একটি ঔষধি গুণসম্পন্ন লতানো উদ্ভিদ, যা কাটা স্থান থেকে রক্তপাত বন্ধ এবং গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে বিশে...

Subscribe to our newsletter