Sunday, May 23, 2021

৭ম শ্রেণির বিজ্ঞান: ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন

৭ম শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় 

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

সৃজনশীল প্রশ্ন ১ : সোহেল ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছে। তার বাবা তাকে হাঁচি ও কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে বললেন।

ক. ভাইরাস কী?
খ. ভাইরাসকে অকোষীয় জীব বলা হয় কেন?
গ. সোহেলকে রুমাল ব্যবহার করতে বলার কারণ ব্যাখ্যা করো।
ঘ. সোহেল রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যদের কীভাবে সচেতন করবে তা বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ২ : রকির পায়ে দাদ হয়েছে। অপর দিকে তার ছোট ভাই জিমি নিউমোনিয়া রোগে আক্রান্ত। তাদের মা দুই ভাইকে নিয়ে চিকিৎসকের কাছে গেলেন। চিকিৎসক পরীক্ষা করে বললেন, দুইজনই নিম্নশ্রেণির জীব দ্বারা আক্রান্ত হয়েছে।



ক. অণুজীব কাকে বলে?
খ. স্পোরুলেশন পদ্ধতি বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. রকির আক্রান্ত রোগের সংক্রমণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা বর্ণনা করো।
ঘ. জিমির রোগের জন্য দায়ী জীবটি কোন ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এবং জীবটির রোগসৃষ্টি ছাড়া আর কোনো ভূমিকা আছে কী? বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৩ : আসিফ সপ্তম শ্রেণির ছাত্র। সে গত কয়েকদিন ইনফ্লুয়েঞ্জায় ভুগছে। গত বছর তার এক বছর বয়সি খালাতো বোন আদিবা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়।

ক. ভাইরাস কী?
খ. প্রোক্যারিওটা ও ইউক্যারিওটা রাজ্যের মধ্যে পার্থক্য লেখো।
গ. আসিফ যে অণুজীবের কারণে ইনফ্লুয়েঞ্জায় ভুগছে সেটি কোন ধরনের অণুজীব? তার ব্যাখ্যা দাও।
ঘ. আদিবা যে অণুজীবে আক্রান্ত হয়ে মারা যায় তা অত্যন্ত ক্ষতিকর, কিন্তু এ ধরনের অনেক অণুজীব আমাদের এবং আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো।


সৃজনশীল প্রশ্ন ৪ : P অণুজীবটি হলো সমাঙ্গদেহী ক্লোরোফিলযুক্ত সবুজ উদ্ভিদ। Q অণুজীবটি হলো সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ।

ক. এইডস কী?
খ. ব্যাকটেরিয়ার দুটি উপকারিতা লেখো।
গ. P ও Q অণুজীবের তিনটি পার্থক্য লেখো।
ঘ. P ও Q অণুজীবের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৫ : আবিরের সারা শরীর চুলকায় এবং শ্বাসনালি ব্যথা করে। তার শিক্ষক তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে বলল।

ক. অণুজীব কাকে বলে?
খ. অণুজীবের কারণে স্বাস্থ্যঝুঁকিতে সর্বশ্রেষ্ঠ প্রতিরোধ–ব্যাখ্যা করো।
গ. যে অণুজীবের কারণে শরীর চুলকায় তার গুরুত্ব বর্ণনা করো।
ঘ. আবীরের যে রোগ হয়েছে তা কীভাবে প্রতিরোধ করা যায় বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৬ : সৌমিক তার বাবার সঙ্গে সমুদ্র দেখতে গিয়ে সমুদ্রের পানিতে এক ধরনের সবুজ উদ্ভিদ দেখতে পেয়ে বাবাকে জিজ্ঞেস করলে বাবা বলল, এগুলো এক ধরনের নিমজ্জিত উদ্ভিদ, যা স্পাইরোগাইরা নামেও পরিচিত।

ক. ছত্রাক কী?
খ. এন্টামিবা সিস্ট গঠন করে কেন?
গ. সৌমিকের দেখা সামুদ্রিক উদ্ভিদটির একটি বিশেষ গুণ ব্যাখ্যা করো।।
ঘ. সৌমিকের বাবার বলা উদ্ভিদটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৭ : তামিম তার বড় ভাইয়ের সাথে পাউরুটি তৈরির কারখানায় বেড়াতে গেল। সেখানে সে পাউরুটিতে চা পাতির ন্যায় এক ধরনের পদার্থ মেশাতে দেখল । সে তার ভাইকে এগুলো সম্পর্কে জিজ্ঞেস করলে ভাই বলল এগুলো এক ধরনের অণুজীব।

ক. স্পোরুলেশন কী?
খ. অণুজীবদের আদিজীব বলা হয় কেন?
গ. তামিমের দেখা পদার্থটি ঐ শিল্পে কী অবদান রাখে? ব্যাখ্যা করো।
ঘ. অণুজীবটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৮ : রায়পুর গ্রামে কোন স্যানিটারি টয়লেট নেই। তাই লোকজন সারা বছর বিভিন্ন রোগে ভোগে। একজন স্থানীয় ডাক্তার বললেন যে, ঐ অঞ্চলে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অনুজীব মূল ভূমিকা রেখেছে।

ক. সিস্ট কী?
খ. এন্টামিবা’র দুইটি গাঠনিক বৈশিষ্ট্য লেখো।
গ. রায়পুর গ্রামের লোকদের সারা বছর ধরে ভোগার কারণ ব্যাখ্যা করো।
ঘ. ডাক্তারের মন্তব্যের কারণ বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৯ : আমাদের চারপাশে অসংখ্য অণুজীব ছড়িয়ে আছে। এসব অণুজীবের মধ্যে অকোষীয় এক ধরনের অণুজীব আছে, যাদের ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। আবার আরেক ধরনের আদিকোষী অণুজীব আছে যাদের নিউক্লিয়াস সুগঠিত নয়।

ক. ব্যাকটেরিয়া কী?
খ. ভাইরাসকে সরলতম জীব বলা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত অণুজীব দুটির মধ্যে পার্থক্য নিরূপণ করো।
ঘ. স্বাস্থ্যঝুঁকি সৃষ্টিতে উদ্দীপকের অকোষীয় অণুজীবটির ভূমিকা বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ১০ : সুরভি একদা পেটের অসুখে অসুস্থ হলে তার মা তাকে ডাক্তারের নিকট নিয়ে যান। ডাক্তার রোগের বর্ণনা শুনে বললেন সুরভি এন্টামিবা দ্বারা আক্রান্ত হয়েছে। এটি এক ধরনের এককোষী জীব।

ক. এক্যারিওটা কী?
খ. দাদ বা ছুলি রোগীকে সুস্থ মানুষ থেকে আলাদা রাখা হয় কেন?
গ. সুরভি পেটের অসুখের জন্য দায়ী অণুজীবটির গঠন বৈশিষ্ট্য লেখো।
ঘ. অণুজীবটি কীভাবে দ্রুত সংক্রমিত হয় বিশ্লেষণ করো।

No comments:

Post a Comment

আইসিটি — অধ্যায় ২

 আইসিটি — অধ্যায় ২ :  MCQ প্রশ্ন ও উত্তর ✔ সেট–১ ১. কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে পরিচিত— ক) মেমোরি খ) কীবোর্ড গ) CPU ঘ) মনিটর উত্তরঃ গ — ২. A...

Subscribe to our newsletter