Monday, January 1, 2024

জীববিজ্ঞান | অধ্যায় ২ :

 ২১. বৃহৎ কোষগহ্বর কোন কোষের বৈশিষ্ট্য?

ক. প্রাণিকোষ খ. উদ্ভিদকোষ

গ. আদিকোষ ঘ. সরলকোষ

২২. কোনটি জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে?

ক. গলজি বডি খ. লাইসোজোম

গ. রাইবোজোম ঘ. ক্রিষ্টি

২৩. কোষকঙ্কালের তন্তু যা দিয়ে নির্মিত হয়—

i. অ্যাকটিন

ii. মায়োসিন

iii. টিউবিউলিন

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৪. প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন কোথায় হয়?

ক. রাইবোজোম খ. সেন্ট্রোজোম

গ. নিউক্লিয়াস ঘ. মাইটোকন্ড্রিয়া

২৫. ত্বক দেহকে—

i. আচ্ছাদন করে

ii. বাইরের আঘাত থেকে রক্ষা করে

iii. জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii


২৬. সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় তৈরি করে—

i. ফ্লাজেলা

ii. স্পিন্ডল যন্ত্র

iii. অ্যাস্টার রে

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৭. সিভকোষ ও লোহিত রক্ত কণিকায় কোনটি থাকে না?

ক. নিউক্লিয়াস খ. সেন্ট্রিওল

গ. প্লাজমা ঘ. রাইবোজোম


২৮.ক্রোমাটিন জালিকা কোথায় থাকে?

ক. নিউক্লিয়াসে খ. মাইটোকন্ড্রিয়ায়

গ. প্লাস্টিডে ঘ. রাইবোজোমে

২৯. টিস্যু কোষগুলো—

i. জীবিত

ii. সমব্যাসীয়

iii. প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii


৩০. প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ—

i. দেহ গঠন করা

ii. খাদ্য প্রস্তুত করা

iii. খাদ্য পরিবহন করা

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii


৩১. ট্রাকিড কোষের বৈশিষ্ট্য হচ্ছে—

i. লম্বা

ii. এর প্রান্তদ্বয় সরু ও সুচালো

iii. লিগনিন জমা হয়

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩২. গুপ্তবীজী উদ্ভিদের সব অঙ্গে কী দেখা যায়?

ক. ভেসেল

খ. ট্রাকিড

গ. জাইলেম

ঘ. জাইলেম প্যারেনকাইমা

৩৩. ভেসেলের আকৃতি—

i. সোপানাকার

ii. সর্পিলাকার

iii. বলয়াকার

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৪. পাটের আঁশ আসলে কী?

ক. ফাইবার খ. বাস্ট ফাইবার

গ. ফ্লোয়েম ঘ. জাইলেম

৩৫. শারীরবৃত্তীয় বিপাকে ক্রিয়ার ফলে শরীরে উপজাত দ্রব্য হিসেবে কী বর্জ্য পদার্থ তৈরি হয়?

ক. অক্সিজেন

খ. নাইট্রোজেন

গ. কার্বন ডাই–অক্সাইড

ঘ. সালফার

৩৭. মানুষের নাক ও কানের পিনা কী দিয়ে তৈরি?

ক. অস্থি খ. কোমলাস্থি

গ. আবরণী কলা ঘ. স্নায়ুকলা

৩৮. রক্তরসে কত অংশ পানি?

ক. ৫০–৫১% খ. ৬০–৬১%

গ. ৭১–৮১% ঘ. ৯১–৯২%

৩৯. রক্ত একধরনের—

i. ক্ষারীয়

ii. ঈষৎ লবণাক্ত

iii. তরল যোজক টিস্যু

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪০. উষ্ণ রক্তবাহী প্রাণীর দেহে তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে কে?

ক. পানি খ. রক্ত

গ. টিস্যু ঘ. লসিকা

৪১. ইন্টারক্যালেকটিভ ডিস্ক থাকে কোন টিস্যুতে?

ক. কার্ডিয়াক খ. ঐচ্ছিক

গ. অনৈচ্ছিক ঘ. স্নায়ু টিস্যু

৪২. স্নায়ু টিস্যু অসংখ্য কী দিয়ে গঠিত?

ক. অ্যাক্সন খ. নিউরন

গ. ডেনড্রাইট ঘ. দেহকোষ

৪৩. একটি স্নায়ু টিস্যু—

i. পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে

ii. উদ্দীপনা মস্তিষ্কের বহন করে

iii. সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৪. নিউরনের সাইটোপ্লাজমে সক্রিয় কোন অঙ্গাণুটি না থাকার কারণে এটি বিভাজিত হয় না?

ক. কোষ গহ্বর খ. সেন্ট্রিওল

গ. কোষ প্রাচীর ঘ. লাইসোজোম

৪৫. নিউরন কোষ—

i. বহুভূজাকৃতি

ii. নিউক্লিয়াস যুক্ত

iii. বিভাজিত হয়

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৬. একটি নিউরণে কয়টি অ্যাক্সন থাকে?

ক. এক খ. দুই

গ. চার ঘ. ছয়

৪৭. উচ্চতর প্রাণীতে স্নায়ুটিস্যু—

i. স্মৃতি সংরক্ষণ করে

ii. বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে

iii. অঙ্গের মধ্যে সমন্বয় করে

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii










আইসিটি — অধ্যায় ২

 আইসিটি — অধ্যায় ২ :  MCQ প্রশ্ন ও উত্তর ✔ সেট–১ ১. কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে পরিচিত— ক) মেমোরি খ) কীবোর্ড গ) CPU ঘ) মনিটর উত্তরঃ গ — ২. A...

Subscribe to our newsletter